বিপদে ওসিমহেন, নাপোলিতে ৯ নম্বর জার্সি পেলেন লুকাকু

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৬:২০ পিএম

নাপোলি ছাড়বেন ভিক্টর ওসিমহেন এমনটি গুঞ্ন ছিল। তাকে পেতে চেষ্টা করেছিল ইংলিশ ক্লাব চেলসি। তবে শেষ পর্যন্ত চেলসি দলে নেয়নি ওসিমহেনকে। নাইজেরিয়ান এই খেলোয়াড়কে দলে ভেড়াতে চেয়েছিল সৌদি আরবের ক্লাব আল আহলিও।

তবে সেটিও আপাতত হচ্ছে না। এদিকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গ্রীষ্মের দল-বদলের সময় শেষ হয়েছে। ফলে বিপদেই পড়েছেন ওসিমহেন।

নাপোলির সঙ্গে ওসিমহেনের চুক্তি আছে ২০২৬ এর জুন পর্যন্ত। কিন্তু নাইজেরিয়ান এই খেলোয়াড়কে দল-বদলের নাটকের পর স্কোয়াড থেকেই বাদ দিয়েছে নাপোলি। ২০২৪-২৫ মৌসুমে নাপোলির সিরি আ এর স্কোয়াডে নেই ওসিমহেন।

এদিকে নাপোলিতে যোগ দিয়েছেন রোমেলু লুকাকু। ক্যারিয়ারের একেবারে শুরুতে চেলসিতে খেলা লুকাকুকে ২০২১ সালে ফিরেছিলেন ইংলিশ ক্লাবটি। তবে গত দুই মৌসুম তাকে ধারে খেলতে হয়েছিল ইন্তার মিলান ও রোমায়। গণমাধ্যমের খবর, লুকাকুকে পেতে ৩ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে নাপোলিকে।

নাপোলির বর্তমান কোচ আন্তোনিও কন্তে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইন্তার মিলানে তার কোচিংয়েই খেলেছিলেন লুকাকু। পুরনো কোচের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।

নাপোলি এরই মধ্যে লুকাকুকে ৯ নম্বর জার্সি দিয়েছে বলে খবর। আগে নাপোলিতে ৯ নম্বর জার্সি পড়তেন ওসিমহেন।

স্কোয়াডে নেই ওসিমহেন, জার্সি নম্বরও গেল তাহলে ওসিমহেনের ভবিষ্যত কি নাপোলিতে। তাকে পরবর্তী ট্রান্সফার পর্যন্ত বসিয়ে রাখতে পারে ক্লাবটি বা অন্য জার্সি দিয়ে লিগ বাদে বাকি ঘরোয়া টুর্নামেন্টে খেলাতে পারে।

তবে ওসিমহেন শেষ পর্যন্ত আল আহলিতে যেতে পারেন। কারণ সৌদির দল-বদল খোলা আছে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। যদিও আহলি এরই মধ্যে দলে ভিড়িয়েছে ব্রেন্টফোর্ডে খেলা ইভান টনিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত