ঝিনাইদহে এক পরিবারকে মামলা দিয়ে হয়রানি

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৬:৪৭ পিএম

ঝিনাইদহে প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে রাসেল আহম্মেদ নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ কালীতলা গ্রামের মো. আসাদুজ্জামান। 

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, ছাত্রলীগ ক্যাডার রাসেল আহম্মেদ গত ২১ আগস্ট হরিণাকুণ্ডুর আমলি আদালতে তার পরিবারের ১২ জনের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করছেন। ঘটনার দিন আদৌ কোনো মারামারি না হলেও স্রেফ জমি দখলের উদ্দেশ্যে পুলিশ ও বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করছেন। রাসেল ও তার বাবা আবু জাফর তাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়। 

এ বিষয়ে অভিযুক্ত রাসেল আহমেদ বলেন, তিনি যে অভিযোগ করেছেন, তার সবই মিথ্যা। বরং অভিযোগকারীরা ২০ আগস্ট তাদের বাড়িতে এসে ভাঙচুর করেছেন। এ ঘটনায় সঠিক বিচার পাওয়ার আশায় তিনি মামলা করেছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত