নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন। শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর দগরিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা থানার চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের এমরান মিয়ার স্ত্রী তানজিনা জেরিন (২৪), আনোয়ার হোসেনের স্ত্রী কামরুন নাহার (৩৫), তার ছেলে সাজিত (১২) ও সাদ্দাম হোসেনের মেয়ে ছাবিহা (১৪)।
নিহতদের স্বজনরা জানায়, রাজধানীর মিরপুর থেকে পারিবারিক অনুষ্ঠান শেষে মাইক্রোবাস যোগে নরসিংদীর রায়পুরায় নিজ বাড়িতে ফিরছিলেন ৮ জন। মাইক্রোবাসটি ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে ইটাখোলা থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ চারজন নিহত হয়। এসময় গুরুতর আহত আরও ৪ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মাইক্রোবাসে আটকে থাকা অবস্থায় ড্রাইভার আনোয়ারকে উদ্ধার করা হয়। পরে তাকেসহ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আশকারী জানান, সড়ক দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১০ লাখ টাকা পুরস্কার ঘোষিত ইয়াবা কারবারি নবী হোসেন গ্রেপ্তার
‘কোটা সংস্কার আন্দোলনে শহীদ ও আহতদের হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হবে’