লিটন-মিরাজের জুটিতে ফলো অন এড়াল বাংলাদেশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম

৩৪ বলে ৬ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে প্রয়োজনীয় ১২৫ রান তুলে ফেলেছে তারা। 

যার মূল কৃতিত্ব লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের। সপ্তম উইকেটে দুজনে মিলে ১০০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন। খেলেছিলেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি পেলেন। 

টেস্টে এটি লিটনের ১৮তম ফিফটি। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর যেভাবে দলকে টেনেছেন, গুরত্বের বিচারে নিঃসন্দেহে এটি তার অন্যতম সেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত