১৬৫ রানের জুটি গড়ে ফিরলেন মিরাজ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

রেকর্ডটি হয়েছে সিরিজের প্রথম টেস্টে। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১৯৬ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটি গড়েছেন মিরাজ ও লিটন। যা টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। এদিনও সেঞ্চুরি পেলেন না মিরাজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৭ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফিরলেন ৭৮ রান করে।

আন্তর্জাতিক টেস্টে ৩০ রানের নিচে ৬ উইকেট হারানো ইনিংসে এই প্রথম সপ্তম উইকেটে ১৫০ ছাড়ানো জুটি দেখল ক্রিকেট বিশ্ব।

মিরাজের বিদায়ের পর লিটন আছেন ৮৩ রান করে। নতুন ব্যাটসম্যান তাসকিনও ফিরে গেছেন ১ রান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত