দুই ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী এ দল। আগামী ৮ সেপ্টেম্বর শ্রী থেকে শুরু হবে সিরিজটি। তবে এ দলের সিরিজের আড়ালে মূলত এটা নিগার সুলতানা জ্যোতিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি। কারণ এশিয়া কাপে খেলা ১১ জনই আছেন এই দলে।
জ্যোতি থাকলেও দলে অধিনায়ক করা হয়েছে পেসার রাবেয়া আক্তারকে। আছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার পেসার জাহানারা আলমও। এছাড়া জাতীয় দলের নিয়মিত আরও ৯ মুখ আছেন এই দলে।
জাতীয় দলে জায়গা হারানো ব্যাটার সোবহানা মোস্তারি ও অলরাউন্ডার ফাহিমা খাতুন আছেন এই দলে। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ৮ ম্যাচে ২৩৪ রান করা তাজ নেহার সুযোগ পেয়েছেন দলে।
আগামী ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন রাবেয়ারা। ৮ সেপ্টেম্বর কলম্বোর প্যানাগোডার আর্মি টাউনে শুরু হবে প্রথম ওয়ানডেটি। ১০ সেপ্টেম্বর হবে দ্বিতীয়টি। তারপর ১২ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫ টি-টোয়েন্টি খেলবে তারা।

বাংলাদেশ এ দল স্কোয়াড
রাবেয়া আক্তার (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবেকুন্নাহার, শামীমা সুলতানা।
সুযোগ পেলেই ভারতকে খোঁচান মাইকেল ভন
১৬৫ রানের জুটি গড়ে ফিরলেন মিরাজ