বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বগুড়ার সান্তাহার এইচএম একাডেমীতে তাওহিদ (১৩) নামে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদুৎ অফিসের সংশ্লিষ্টদের গাফিলতিকে দায়ি করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ জেলার সান্তাহার সীমানার দোগাছি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ‘দোগাছী কারিগর পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন রিপ্লেসের কাজ করে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা। তাদের দায়িত্বে অবহেলায় খুঁটি থেকে একটি তার পাশের ধানক্ষেত পর্যন্ত ঝুলে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী তাওহিদ। এসময় ধান ক্ষেতে মাছ ভেসে থাকতে দেখে তা ধরতে গেলে,পানি বিদ্যুতায়িত থাকায় ঘটনাস্থলেই সে মারা যায়।’
এ দলের আড়ালে লঙ্কায় বিশ্বকাপ প্রস্তুতি জ্যোতিদের