গত ২১ আগস্ট দৈনিক দেশ রূপান্তর অনলাইনে প্রকাশিত 'মাদারীপুরে ভিটেমাটি দখল, বিচার চান বদরুন্নেসা শিক্ষার্থী' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাদারীপুর সদরের নিবাসী সৈয়র মাহবুব আহসান।
গতকাল রোববার এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, “আমাকে আওয়ামীলীগ ও বিএনপি নেতাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও সম্মানহানীকর। বর্ণনাধীন উক্ত জায়গা আমার/আমাদের মালিকানাধীন বসতবাড়ি। উক্ত গত ২১ আগষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য সরবরাহ করা হয়। আমি প্রকাশিত এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উত্থাপনকৃত তথ্যের ব্যাপারে প্রতিবেদক আমার কোন বক্তব্য জানতে চাননি।'
প্রতিবেদকের বক্তব্য : সংবাদটি মূলত রাজধানীর বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের লিখিত তথ্য এবং বক্তব্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। এখানে কারো সম্মানহানী করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদনটি করা হয়নি।
