মেট্রোরেলে ২০২ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত

  • দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে ২০২ জনকে নিয়োগ দেবে মেট্রোরেল
  • প্রার্থীদের এইচএসসি পরিক্ষায় পাস এবং ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি-১০ প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটিতে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠান: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

পদসংখ্যা: দুটি।

জনবল নিয়োগ: ২০২ জন।  

১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর

পদসংখ্যা: ১৩৯

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬

২. পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৩৯

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএলের নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। এছাড়া নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। খামের ওপর বাঁ দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি-১০ উল্লেখ করতে হবে।

আবেদন ফি: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে করে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৪ সেপ্টেম্বর ২০২৪।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত