পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বাংলাদেশ। ২০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এখানেই ১৭ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।
সাত দলের আসরে এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান ও প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গত আসরে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল সাবিনারা। এবার ২৩ অক্টোবর ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ।
সাত দলের আসরে এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান ও প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গত আসরে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল সাবিনারা। এবার ২৩ অক্টোবর ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। গতবার সেমিফাইনালে ভুটান এবং ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।
এবার নেপাল গ্রুপ পর্বে তুলনামূলকভাবে সহজ পথ পেয়েছে নেপাল। এই গ্রুপে একমাত্র তাদেরই আছে ফাইনালে খেলার অভিজ্ঞতা, পাঁচবার। বাকি তিন দল- ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের কেউই সেমিফাইনালের বাধা পার হতে পারেনি। ১৮ অক্টোবর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে নেপাল।
দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনাল খেলবে ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর হবে ফাইনাল।
বাংলাদেশের ম্যাচ সূচি
২০ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান
২৩ অক্টোবর বাংলাদেশ-ভারত
জাকির-সাদমানের ভালোর শুরুর পর আলোর স্বল্পতায় খেলা বন্ধ