সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার রাতে কেন্দ্রীয় বিএনপির ফেইসবুক পেইজে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৭ অগাস্ট ভালুকা উপজেলার কাঠালী এলাকায় এলজি-বাটারফ্লাই মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কাজ পাইয়ে দেওয়ার জন্য একটি আবেদনপত্রে সুপারিশ করেন ফখরুদ্দিন আহমেদ। ওই আবেদনে প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন, পরিবহণ এবং ওয়েস্ট ডিজপোজাল কাজ ‘ভালুকা এন্টারপ্রাইজকে’ দেওয়ার সুপারিশ করা হয়। ওই কোম্পানিকে দেওয়া সুপারিশে বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ লিখেছেন, উল্লেখিত (ভালুকা এন্টারপ্রাইজ) প্রতিষ্ঠানের অনুকূলে ব্যবসা পরিচালনার কার্যাদেশ প্রদানের জন্য সুপারিশ করা হইল।
কুমিল্লায় গরুর বাসস্থান ও খাবার নিয়ে বিপাকে খামারিরা
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪