গত ৫ আগস্ট আগুনে দ্বগ্ধ স্কুল ছাত্র ইহতাশিমুল হক তেশাম (১৭) সাতাশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন । রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ও প্লাষ্টিক সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকালে ওই ছাত্রের মরদেহ তার গ্রামের বাড়ী আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের সিকদার সড়কের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। ছেলেকে হারিয়ে বাগরুদ্ধ প্রতিবন্ধি মা ইল্লিন বেগম ও বাবা রবিউল ইসলাম।
জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগের পর আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই বাসার দোতলায় আমতলী পৌর শহরের ১ নং ওয়ার্ডের সিকদার বাড়ী সড়কের বাসিন্দা আমতলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীতে পড়ুয়া ছাত্র রবিউল ইসলামের ছেলে ইহতাশিমুল হক তেশাম আটকা পড়ে। এসময় আগুনে দ্বগ্ধ হয়ে গুরুতর আহত হয় তেশাম।
পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চার ঘন্টা ওই হাসপাতালে চিকিৎসা শেষে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ও প্লাষ্টিক সার্জারী বিভাগে ২৭ দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। ২৭ দিন পর রবিবার মারা যায় তেশাম।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তেশামকে হারিয়ে মা ইল্লিন বেগম ও ছোট দুই ভাই শেখ মো. আসাদুল্লাহ রায়হান ও শেখ হোসাইন আহম্মেদ ত্বোহা বাগরুদ্ধ হয়ে পরেছে। তার মেঝ ভাই রায়হান আমতলী টেকনিক্যাল স্কুলে নবম শ্রেণির ছাত্র ও ছোট ভাই ওয়াবদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে ইহতাশিমুল তেশামের জানাযা নামাজ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। ওইদিন রাতে তেশামের মরদেহ গ্রামের বাড়ী আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের সিকদার সড়কের বাড়ীতে নিয়ে আসে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ’বিষয়টি আমি জেনেছি। ওই স্কুল ছাত্রের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’
ফেনী হাসপাতালে রোগী দশগুণ, চিকিৎসা দিতে হিমশিম
পাচার হওয়া টাকা ফেরানোয় অগ্রাধিকার দিচ্ছে সরকার: ড. ইউনূস
ওমরাহ যাত্রীর বেশে পালাতে গিয়ে গ্রেপ্তার বদির ক্যাশিয়ার
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 