প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া উগান্ডার অ্যাথলেট রেবেকা চেপতেগুই মর্মান্তিক এক ঘটনায় খবরের শিরোনাম হলেন। এই ম্যারাথন দৌড়বিদের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন তার প্রেমিক! এতে রেবেকার শরীরের ৭৫ শতাংশই পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
৩৩ বছর বয়সী রেবেকার বাড়ি উগান্ডায় হলেও অনুশীলনের জন্য তিনি প্রতিবেশী দেশ কেনিয়ায় থাকেন। কেনিয়াতেই ঘটেছে এই ভয়াবহ ঘটনা, যার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। প্যারিস অলিম্পিকে ৪৪তম হওয়া রেবেকা এখন সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটেরের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কেনিয়ার ট্রান্স এনজোইয়া কাউন্টির পুলিশ কমান্ডার জেরেমিয়াহ ওলে কসিয়ম জানিয়েছেন, রেবেকার প্রেমিক ড্যানিয়েল এনডিয়েমাও ওই ঘটনায় আগুনে পুড়ে আহত হয়েছেন। ঘটনাস্থলে পাঁচ লিটারের জেরি ক্যান পেয়েছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
বাংলাদেশ দলে জয়ের সুবাস; ধোলাই হওয়ার পথে পাকিস্তান
এর চেয়েও বেশি রান তাড়া করে টেস্ট জিতেছে বাংলাদেশ