বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারণার অভিযোগে প্রতারকচক্রের ৮টি সাইনবোর্ডবিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এ সময় আরো ৪টি দোকানের মালিককে সতর্ক করেছে তারা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকায় অবস্থিত এসব দোকানে তালা ঝোলানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেনাপোল বন্দর হয়ে চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসাসহ বিভিন্ন কাজে পাসপোর্টযাত্রীরা ভারতে যাতায়াত করে। এক শ্রেণির প্রতারকচক্র চেকপোস্ট এলাকায় বিভিন্ন মার্কেটে সাইনবোর্ডবিহীন দোকান ঘর ভাড়া নিয়ে বসে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব যাত্রীদের পাসপোর্টের ফরম ও ভ্রমণ ট্যাক্স কেটে দেওয়ার কথা বলে ওইসব দোকান ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের টাকা-পয়সা ও সাথে থাকা মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়া হয়।
তবে চেকপোস্ট এলাকায় বিভিন্ন সংস্থার নিরাপত্তা বাহিনী থাকলেও তারা বিষয়টি নিয়ে তেমন কোনো ভূমিকা রাখেন না। সর্বশেষ গতকাল সোমবার চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্টযাত্রীর নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন ভক্ত বলেন, প্রতারকদের ৮টি দোকানে তালা লাগানো হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্টযাত্রীদের হয়রানির অভিযোগ রয়েছে।
ঢাকা মেডিকেলের সব কর্মসূচি প্রত্যাহার, কাজে ফিরবেন চিকিৎসকরা