শিক্ষার মান নেই, ৩ স্কুল বন্ধ করে দিলো দুবাই

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

নির্ধারিত মান পূরণ না হওয়ায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষ শেষে দুবাইয়ের তিনটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। দুবাইয়ের শিক্ষা নিয়ন্ত্রকের মতে, তারা শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দেয়।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুবাই সরকারের মিডিয়া অফিস (জিডিএমও) আয়োজিত ‘মিট দ্য সিইও’ অনুষ্ঠানে নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি (কেএইচডিএ) এ তথ্য জানিয়েছে। তবে বৈঠকে স্কুলগুলো সম্পর্কে আর কোনো তথ্য জানানো হয়নি।

কেএইচডিএর মহাপরিচালক আয়েশা মিরানের মতে, দুবাইয়ের কেএইচডিএ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ মানের শিক্ষা সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুবাইয়ের নেতৃত্বের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ও শেখার ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতা হয়ে উঠবে।

শিক্ষার মান সমুন্নত রাখতে বার্ষিক স্কুল পরিদর্শনের মতো চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন আয়েশা মিরান। তিনি জানান, মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ শেষে তিনটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, শিক্ষার্থীদের কল্যাণ একটি শীর্ষ অগ্রাধিকার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত