ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে ঝড় বইছে। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। সাবেক ক্রিকেটার ও সমর্থকদের রোষানলে পড়েছে পাকিস্তান দল। গণমাধ্যমগুলোতে মুণ্ডুপাত করা হচ্ছে দল আর বোর্ডের। এমতাবস্থায় জাতির কাছে ক্ষমা চাইলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
সংবাদ সম্মেলনে পরাজয়ের দায় নিজের দায় কাঁধে নিয়ে শান মাসুদ বলেন, ‘আমি আগেও বলেছিলাম হেরে গেলে কিংবা ভুল হলে দায় নেব। জাতির কাছে আমি ক্ষমা চাইছি। আগেও বলেছিলাম, এখনো বলছি। আমার লক্ষ্য হওয়া উচিত আরও কীভাবে ভালো করা যায়। যখন ভালো খেলব না স্পষ্ট করে সেটা বলব। এখন আমাদের ভালো কিছুর জন্য কাজ করতে হবে।’
এসময় পাকিস্তানের এক সাংবাদিক বাংলাদেশকে ইঙ্গিত করে বলেন, ‘এই ধরণের প্রতিপক্ষের বিপক্ষে হার…’। তার এই বক্তব্যের প্রতিবাদ করে শান মাসুদ বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বলেন, ‘এই ধরণের প্রতিপক্ষ বলে তাদেরকে ছোট করতে পারি না। সব প্রতিপক্ষকে সম্মান দিতে হবে। বাংলাদেশ দুই টেস্টেই আমাদের চেয়ে বেশি ডিসিপ্লিনড ছিল। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে, আমরা কত ভুল করেছি বুঝতে হবে।’
টেস্টে ভালো করতে ফিটনেসে গুরুত্ব দেওয়ার পাশাপাশি অভিজ্ঞতার প্রয়োজন আছে বলেও মনে করেন শান, ‘টেস্ট খেলতে হলে শারীরিক ও মানসিক ফিটনেসে আরও উন্নতি করতে হবে। ১০ মাস পর টেস্ট খেললে এমনই হবে। লম্বা বিরতি দেয়া যাবে না। তাছাড়া ওদের দুইজন (সাকিব-মুশফিক) ক্রিকেটার ৭০-৮০টা টেস্ট খেলেছে। মেহেদী ও লিটনও ৪০টার বেশি খেলেছে। আমাদের লাল বলের বেলায় এমন অভিজ্ঞতা দরকার। আমাদের অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে।’
হাথুরুসিংহে ভালো কোচ, দলে তার অনেক অবদান: আফতাব আহমেদ
পাকিস্তানকে শুইয়ে দিয়েছে বাংলাদেশ: রমিজ রাজা
‘৩ সেপ্টেম্বর পাকিস্তান ক্রিকেটের কালো দিন’