যুবদলের পর এবার বগুড়া জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ইউনিটটিতে নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাচ্চাদের সঙ্গে এত কিছু হয়েছে জানতাম না: অরুণা বিশ্বাস