ভূমধ্যসাগরের একটি ছোট দ্বীপে প্রাচীন রৌপ্য মুদ্রার সন্ধান পাওয়া গেছে। এ গুপ্তধন দুই হাজার বছরের বেশি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রত্নতাত্ত্বিকরা সান্তা তেরেসা ও সান মার্কোর অ্যাক্রোপলিসে পুনরুদ্ধারের কাজ করার সময় প্রাচীরবেষ্টিত একটি গর্তে রৌপ্য মুদ্রাগুলো খুঁজে পান। সিসিলি ও তিউনিসিয়ার মধ্যে ইতালির দক্ষিণ উপকূলে প্যানটেলেরিয়া দ্বীপ থেকে এ গুপ্তধন উদ্ধার করা হয়েছে।
প্রাপ্ত রৌপ্য মুদ্রার মধ্যে ২৭টি মুদ্রাকে ডেনারিয়াস হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ২০০ খ্রিষ্টপূর্বে প্রাচীন রোমে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো।
মুদ্রাগুলো রোমান প্রজাতন্ত্রের সময় তৈরি করা হয়েছিল, যা ২৭ খ্রিষ্টপূর্বে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা পর্যন্ত প্রায় ৫০০ বছর ধরে বিদ্যমান ছিল। এর আগে ২০১০ সালে প্যান্টেলেরিয়ার একই স্থানে এ ধরনের রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছিল। সর্বশেষ আবিষ্কারটিও একই সময়কালের বলে ধারণা করা হচ্ছে।
সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত গাইবে উদীচী