টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সেরা দশে মিরাজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ এএম

রাওয়ালপিন্ডিতে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটনের সঙ্গে সপ্তম উইকেটে রেকর্ডগড়া ১৬৫ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও সঙ্গে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৫টি উইকেট। ব্যাটিংয়ে বোলিংয়ে তার ধারাবাহিক উন্নতির ছাপ পড়ছে র‌্যাংকিংয়েও। হাতে দ্বিতীয় টেস্টে পারফর্ম করার পুরস্কার পেয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাও।

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ২৬৩ রেটিং নিয়ে ৩ ধাপ এগিয়ে এখন সাতে মিরাজ। শুধু অলরাউন্ড র‌্যাংকিংয়েই নয় উন্নতি হয়েছে টেস্ট র‌্যাকিংয়েও। ১০ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ব্যাটিংয়ে ৭৫তম এবং বোলিংয়ে ১ ধাপ এগিয়ে ২২তম অবস্থানে।

সিরিজে ৫ উইকেট নিয়ে সাকিব আল হাসান রয়েছেন তার আগের অবস্থান ৩-এ। ১৩৮ রানের ইনিংস খেলা লিটন উঠে এসেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৫ নম্বর অবস্থানে।  ৬৮৮ রেটিং পয়েন্ট পাওয়া লিটনই এখন টেস্ট  র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান। ২৩ ধাপ এগিয়ে প্রথমবার বোলারদের র‌্যাংকিংয়ে ১০০’র মধ্যে ঢুকেছেন নাহিদ রানা (৯৭)। ১১ ধাপ এগিয়ে তাসকিন এখন ৮৫ নম্বরে। ক্যারিয়ার-সেরা ৩৬৭ রেটিং পয়েন্ট নিয়ে হাসানের বর্তমান অবস্থান ৫৭। ১৯ নম্বরে থেকে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্র্ষে তাইজুল ইসলাম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত