রাজবাড়ীতে বৃদ্ধাকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা মামলায় একজনের ফাঁসি ও বিশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম বিশ্বজিত কুমার বিশ্বাস। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের সুজিত বিশ্বাসের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারির ১২ তারিখে উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের আশালতা দাস (৭৫) নামে এক বৃদ্ধাকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করে তার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এঘটনায় ওই দিনই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিশ্বজিতকে গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ। এঘটনায় নিহতের মেয়ের জামাই স্বপন কুমার বিশ্বাস বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, ‘এই হত্যা কাণ্ডের ঘটনায় বিশ্বজিত তার অপরাধের কথা স্বীকার করে। ২৬জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের পরে বৃহস্পতিবার আদালতের বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া এই রায়ের মধ্য দিয়ে সমাজ অপরাধের প্রবনতা কমবে বলে আশা করেন তিনি ।
হাবিবুল আউয়াল কমিশনের যত নির্বাচন
আরিফিন শুভর প্লট বাতিল করছে রাজউক