‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানে উত্তাল টিএসসি 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের এক মাস পূর্তিতে দেশব্যাপী ‘শহীদি মার্চ’ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে এই কর্মসূচি। ‘শহীদি মার্চ’-এ অংশ নিতে টিএসসিতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এ সময় সমবেত কণ্ঠে তারা স্লোগান দেন ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’।

এদিন টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল ৩টার আগে থেকে ছাত্র-জনতা সমবেত হতে শুরু করে। ১৫ মিনিট পরই লোকে লোকারণ্য হয়ে যায় টিএসসি প্রাঙ্গন। এ সময় সমবেত কণ্ঠে শোনা যায় ‘হৈ হৈ রৈ রৈ আওয়ামী লীগ গেলি কই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘শহীদের স্মরণে ভয় করিনা মরনে’ ইত্যাদি স্লোগান।

শুরু হয়েছে ছাত্র জনতার শহীদি মার্চ

শহীদি মার্চের রুট

রাজুভাস্কর্য–নীলক্ষেত–সায়েন্সল্যাব–কলাবাগান–সংসদ ভবন–ফার্মগেট–কারওয়ান বাজার–শাহবাগ–রাজু ভাস্কর্য–শহীদ মিনার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন ও এই গণঅভ্যুত্থানে জুলাইয়ের ১৭ তারিখ থেকে কমপক্ষে ৮০০ মানুষ মারা যায়। এতে আহত হয় আরও কয়েক হাজার মানুষ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত