জাতীয় গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক ও অনুবাদক আফসানা বেগম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫ এর ধারা-১০ (২) অনুযায়ী আফসানা বেগমকে আগামী ২ বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
কথাসাহিত্যিক ও অনুবাদক আফসানা বেগমের জন্ম ২৯ অক্টোবর ১৯৭২ সালে ঢাকায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরে আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেছেন যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে এবং সেখানেই পিএইচডি গবেষণা করছেন। তার লেখা কয়েকটি বই ‘প্রতিচ্ছায়া’, ‘বেদনার আমরা সন্তান’, ‘আমি অথবা আমার ছায়া’, ‘দিনগত কপটতা’।
গণঅভ্যুত্থানের একমাস পূর্তিতে প্রধান উপদেষ্টার বার্তা