ইস্টার্ন ইউনিভার্সিটি-জাবি-স্কিল ডেভেলপমেন্ট চুক্তি স্বাক্ষর 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এবং ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

এই স্মারক অনুযায়ী, ইস্টার্ন ইউনিভার্সিটির সিএসই বিভাগের কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হবে। এর অধীনে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণগুলো ছাত্রদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং তাদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করবে।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির ইডিজিই প্রোগ্রাম সমন্বয়ক অধ্যাপক ড. শামীম আল মামুন সমঝোতায় স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রধান মুহাম্মদ মাহফুজ হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত