রাবিতে ফ্যাসিবাদ নির্মূল কমিটির আত্মপ্রকাশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম

চব্বিশের জুলাই বিপ্লবকে চিরঞ্জীব রাখতে এবং বিপ্লবের গণহত্যাকারী ঘাতকদের বিচার নিশ্চিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফ্যাসিবাদ নির্মূল কমিটি (ফ্যানিক) গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক মো. আমীরুল ইসলাম কনক।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানাকে আহ্বায়ক ও আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম রানাকে সদস্য সচিব করা হয়েছে।  এছাড়াও ১২২ জন সাধারণ সদস্যসহ ১২৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়। 

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আলাদা আলাদা আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচন করে হল ভিত্তিক কমিটি ঘোষণা করে। প্রতিটি হলে ১ জন আহ্বায়ক, ১ জন সদস্য সচিব ও ৩৪ জন সাধারণ সদস্যসহ ৩৬ সদস্য বিশিষ্ট হল কমিটি গঠন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত