সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন আবাসিক হলে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে বিভিন্ন আবাসিক হলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছেলেদের ৫টি হল থেকে ২৭টি সামুরাই, ৯ টি হেলমেট, বিপুল পরিমাণ লোহার পাইপ, রড, রাম দা, হকিস্টিক, চাকু, মদের বোতল, গাঁজা, উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত অস্ত্রগুলো শিক্ষার্থীরা সাংবাদিকদের উপস্থিতিতে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
ডি মারিয়ার সম্মানে বিশাল পরিকল্পনা আর্জেন্টিনার