নেত্রকোণায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ এএম

নেত্রকোণার মদনে তপু (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ পৌরসভার সওদাঘরপাড়া কিশোরের মরদেহ উদ্ধার করে।। তপু মদন পৌরসভার ৩নং ওয়ার্ডের মদন বাজার সওদাঘরপাড়ার মো. সিদ্দিক মিয়ার ছেলে।

তপুর বড় ভাই রাজিব মিয়া জানান, তপু কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল। তাকে ময়মনসিংহ নিয়ে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত হয়েছে। কয়েকদিনের মধ্যে যাওয়ার কথা ছিল। আমরা সকালে দোকানে কাজে গিয়েছিলাম। সকাল ৮টার দিকে আমার ছেলে ও মায়ে জন্য দোকান থেকে কেক কিনে দিয়েছে। এরপর ঘরে গিয়ে আত্মহত্যা করেছে। ঘরে ধাফরানি আওয়াজ পেয়ে মাসহ সবাই গিয়ে তাকে ফাঁসি থেকে নামায়। ততক্ষণে তপু মারা যায়।

মদন থানার উপ পরিদর্শক মো. শরীফ জানান, পৌরসভার সওদাঘরপাড়া তপু নামের কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহালের রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা উর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত