গোপালগঞ্জের কাশিয়ানীয় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এসময়ে আরও দুজন পালিয়ে যায়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে আটক করা হয়।
এসময় আটককৃতদের কাছ থেকে পুলিশের পোষাক, হ্যান্ডকাপ, পুলিশের বেল্ট, রিভলবার রাখার কভার, পুলিশের ভূয়া আইডি কার্ড জব্দ করা হয়। এছাড়াও পুলিশ লেখা স্টিকার লাগানো একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহম্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে কাশিয়ানী থানার জোতকুরা গ্রামে পুলিশের স্টিকার লাগানো একটি মাইক্রোবাসে করে কয়েকজন লোক আসে। এসময় স্থানীয় জনতার তাদেরকে দেখে সন্দেহ হয়। স্থানীয়রা চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যেতে যায় । তখন ৬জনকে ধরে ফেলেন স্থানীয়রা। এসময় ২ জন দৌড়ে পালিয়ে যায়। বর্তমানে আটককৃতরা কাশিয়ানী থানায় আছে।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃতদের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তদন্ত চলছে। তাদেরকে আজই আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, দেশের বর্তমান পরিস্থিতে ডাকাতির ভয়ে জেলার বিভিন্ন এলাকায় স্থানীয়রা রাতে নিজেরা পাহারা জোরদার করেছে।
তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে: পিটিআইকে প্রধান উপদেষ্টা
পলাশে জনতা জুটমিলে হামলা-ভাংচুর, অর্ধকোটি টাকা লুট
হাছান মাহমুদ এখন কোথায়?
সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন মা নীলা