প্রথম সেটে হোঁচট খেয়েও স্বপ্নের ফাইনালে জেসিকা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

ইউএস ওপেনে নারী এককের কোয়ার্টার ফাইনালে ইগা সোয়ানতেককে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। ক্যারিয়োরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের লক্ষ্যে শুক্রবার সেমিফাইনালের লড়াইয়ে নামেন ক্যারোলিনা মুচোভার বিপক্ষে। জেসিকা প্রথম সেটটি হেরে যাওয়ার পরও ঘুরে দাঁড়িয়ে ঠিকই নিশ্চিত করেন স্বপ্নের ফাইনাল।

মুচোভার কাছে প্রথম সেটে ১-৬ ব্যবধানে হার মানেন জেসিকা। তবে পরের দুই সেট জিতে নেন ৪-৬, ২-৬ ব্যবধানে। তাতেই নিশ্চিত হয় ইউএস ওপেনের ফাইনালের টিকিট। ৬টি ডব্লিউটিএ ইভেন্ট জয়ী ৩০ বছর বয়সী জেসিকার জন্য এটি বিশ্ব মঞ্চে নিজের নাম লেখানোর সুযোগ।

তবে সহজ হবে না শেষের লড়াইটি। বিশ্বের দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কার সামনা করতে হবে তার। ১৩তম বাছাই যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে ৬-৩, ৭(৭)-৬(২) ব্যবধানে পরাস্ত করে ফাইনালে ওঠেন সাবালেঙ্কা। এর আগে কখনোই কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনাল না পেরোনো জেসিকা নিশ্চিতভাবেই শেষটুকু রাঙাতে চাইবেন ট্রফি উচিয়ে ধরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত