বিশেষজ্ঞ প্যানেল প্রত্যাখ্যান করে ১০০১ চিকিৎসকের বিবৃতি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ পিএম

দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে সরকারের গঠন করা বিশেষজ্ঞ প্যানেল প্রত্যাখ্যান করেছে বৈষম্যের শিকার চিকিৎসক সমাজ। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বৈষম্যের শিকার চিকিৎসকদের পক্ষে ১০০১ জন চিকিৎসক এক বিবৃতিতে এই প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্য কাঠামো সংস্কারের জন্য যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চিকিৎসক সমাজ এই প্যানেলের ব্যক্তিবর্গকে দেখে বিস্মিত ও হতবাক। এই প্যানেলের আহ্বায়ক (অধ্যাপক ডা. এম এ ফয়েজ) ১/১১ এর সুবিধাভোগী। সদস্য সচিব (অধ্যাপক ডা. আব্দুলাহ শাফি মজুমদার) বিগত ফ্যাসিস্ট সরকারের ধারক ও বাহক। অন্যান্য বেশিরভাগ সদস্যবৃন্দ সরাসরি বিগত সরকারের সুবিধাভোগী। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই ঘোষিত কমিটি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের চেতনার সুস্পষ্ট পরিপন্থী। চিকিৎসক সমাজ এই কমিটিকে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা বলতে চাই, অতি দ্রুত এই কমিটি বাতিল করে ছাত্র-জনতার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশকারী চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুনর্গঠন করে আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করুন।

বৈষম্যের শিকার চিকিৎসকের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, অধ্যাপক ডা. বায়েছ ভূঁইয়া, অধ্যাপক ডা. মওদুদুল আলামগীর পাভেল, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. এন এ কামরুল আহসান, অধ্যাপক ডা. আজিজ রহিম, অধ্যাপক ডা. শামিমুর রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. হারুন-আল-রশিদ, অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত