ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার বক্তব্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ এলো তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তবে ভারতের সঙ্গে যুদ্ধ-বিগ্রহের সম্ভাবনা দেখছে না বাংলাদেশ।

রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কী কারণে এ কথা বলেছেন, সেটা আমরা দেখবো। তবে, ইসরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াই করার কথা বলবে না ভারত। তবে, বাংলাদেশ এখনই এটার কোনো প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি।

তৌহিদ হোসেন জানান, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইবো।

এসময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না। তবে, কিছু ঢুকে পড়ছে। বড়সর জায়গা, তাই সক্ষমতার কিছুটা ঘাটতি আছে। পুশব্যাক করা হচ্ছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত