এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় স্মরণকালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পানিবন্দীদের মাঝে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।
জেলাগুলোর প্রত্যন্ত এলাকায় সড়ক যোগাযোগ বিপর্যস্ত হওয়া সত্ত্বেও বিশেষ ব্যবস্থায় পানিবন্দীদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বীমা কোম্পানিটির কর্মীরা। বন্যার্ত এলাকায় বিশেষ করে নোয়াখালীর বিভিন্ন উপজেলার গ্রামগুলো এখনো পানির নিচে। বড় নদী না থাকায় পানি দ্রুত নামতে পাড়ছে না।
এখনো যান চলাচলের উপযোগী নয়। এ ধরনের এলাকায় কোম্পানির একদল সাহসী ও উদ্যোমী বীমা কর্মকর্তা নিজ নিজ টিমের সদস্যদের নিয়ে ত্রাণ সামগ্রী মাথায় করে হাঁটু থেকে কোমর পানি ভেঙ্গে বন্যার্তদের বাড়ি বাড়ি পৌঁছে দেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থ্পানা পরিচালক মোঃ শাহ্ জামাল হাওলাদার ত্রান কার্যক্রম মনিটর করেন।
তিনি জানান, এই মানবিক কর্মকাণ্ডে তার কোম্পানির নারী পুরুষ নির্বিশেষে সকল স্তরের কর্মকর্তা কর্মচারী আন্তরিকতার সাথে কাজ করেছেন। তিনি আরও জানান, এনআরবি ইসলামিক লাইফ দেশের যেকোনো
প্রয়োজনে জনগণের পাশে আছে এবং থাকবে।
