গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) এমন একটি কল রের্কড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অভিযুক্ত ওই বিএনপি নেতার নাম মো. মামুন মিয়া। তিনি উপজেলার বরমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি গাড়ারণ খাসপাড়া গ্রাম এলাকায়।
জানা যায়, হাজী অ্যান্ড মরিয়ম কনস্ট্রাকশন নামে এক ঠিকদারি প্রতিষ্ঠান তাঁতীসূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’তলা ভবন নির্মাণ কাজ করছে। এর মধ্যে কাজের ৬০ শতাংশ শেষ হয়েছে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করা বন্ধ রাখতে বলেন বিএনপি নেতা মামুন মিয়া। সেজন্য ঠিকাদরি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়লকে ফোন দেন বিএনপি নেতা। এমন একটি অডিও ভাইরাল হয়েছে।
অডিওতে শোনা যায়, ঠিকাদার প্রতিষ্ঠানের মালিককে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন বিএনপি নেতা মামুন মিয়া। তার সঙ্গে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয় এ বলেও হুমকি দেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়ল বলেন, আমাকে ফোন দিয়েছিলেন বিএনপি নেতা মামুন মিয়া। নানা কথার পরে আমাকে কাজ বন্ধ রাখতে বলেন। তার সঙ্গে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয়। এতে কাজ শেষ করা নিয়ে তিনি শঙ্কায় পড়েছেন।
অভিযুক্ত বিএনপি নেতা মামুন মিয়া বলেন, আমি তার সঙ্গে দীর্ঘসময় কথা বলেছি। তবে অল্প সময়ে রের্কড সবার সামনে এসেছে। এই এলাকার হিসেবে কাজের মান নিয়ে অসস্তুষ্টি প্রকাশ করেছি। তাই আমি বলেছি সমন্বয় করে কাজ করতে। তবে কাজে বাঁধা দেওয়া হয়নি।
বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন ফকির বলেন, এমন একটি বিষয় শুনেছি। তবে কোনো অন্যায়কে সমর্থন করি না। বিস্তারিত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
ঘুমের মধ্যেই মারা গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন সমন্বয়ক হাসনাত