জামালপুরে চিকিৎসকের অবহেলায় আব্দুর রহমান নামে এক বছর নয় মাস বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (৮ আগস্ট) জামালপুর প্রেসক্লাবে স্বজনরা এ অভিযোগ আনেন।
স্বজনরা অভিযোগ করে বলেন, ‘আব্দুর রহমানকে হাসপাতালে ভর্তি করার পর কোন চিকিৎসা দেয়া হয়নি। নার্সদের বলা হলেও তারা অক্সিজেন দিতে সহায়তা করেনি। চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।’
এ ব্যাপারে মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার বলেন, ‘শিশুটি সেলিব্রাল ম্যানিজাইটিসে আক্রান্ত ছিল। শিশুটির স্নায়ুরস নিয়ে পরীক্ষা করার পরিকল্পনা ছিলো চিকিৎসকদের। শিশুটি দুর্বল থাকায় দুই-একদিন এন্টিবায়োটিক দিয়ে কিছুটা সুস্থ হলে এই পরীক্ষা করার কথা ছিলো। কিন্তু সন্ধ্যায় খিঁচুনি উঠে শিশুটি মারা যায়।’
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
গণহত্যার তথ্য-প্রমাণ সংগ্রহে কাজ শুরু করেছে তদন্ত সংস্থা