ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। গতকাল রবিবার বিকাল ৫টার পর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সালমানসহ মোট ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এদিন কমিটির আহ্বায়ক হিসেবে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হিসেবে আখতার হোসেন এবং মুখপাত্র হিসেবে সামান্তা শারমিনের নাম ঘোষণা করা হয়েছে।
তবে সালমান মুক্তাদির জানান, বিষয়টি এখনও চূড়ান্ত নয়। নাম ঘোষণার কয়েক ঘণ্টা আগে তাকে ওই কমিটির বিষয়ে জানানো হয়েছে। তবে তিনি কিছুটা সময় নিয়েছেন। এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেননি।
সেইসঙ্গে আরও জানালেন, জনমানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি এত গুরুত্বপূর্ণ কোন কর্মকাণ্ডে তিনি যুক্ত হতে চান না।
সালমান মুক্তাদির বলেন, আমি নিশ্চিত করতে চাই, আমি ওই কমিটির পদ দখল করবো না যদি দেশের মানুষ মনে করে। যোগ্য অন্য কেউ ওই পদের যথাযথ মর্যাদা রক্ষা করতে পারবে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতার পাশে ছিলেন সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গঠনে কাজ করেছেন তিনি। তাকে রাজপথেও দেখা গেছে।
কাজের বিনিময়ে আমাকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়: নয়নতারা