বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ১৭ জন বিশেষ পি পিদের (স্পেশাল পাবলিক প্রসিকিউটর) নিয়োগ বাতিল করা হয়েছে। এ বিষয়ে গত ৫ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ বিজ্ঞপ্তি দেয়। আজ সোমবার বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৬৫, তারিখ: ২৮/০২/২০০৯ হতে উদ্ভূত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলা বর্ণিত ১৭ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ বাতিল করা হলো।
তারা হলেন- স্পেশাল পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেলের সমান) মোশাররফ হোসেন কাজল, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি-জেনারেলের সমান) শেখ বাহারুল ইসলাম, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি-জেনারেলের সমান) গাজী জিল্লুর রহমান।
এ ছাড়া সহকারী অ্যাটর্নি-জেনারেলর সমান পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটদের যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন, আব্দুল জলিল আফ্রাদ কবির, এ কে এম তৌহিদুর রহমান, মো. মোকতার হোসেন, আমিনুর রহমান খান, জেবুন্নেছা আক্তার খাতুন (মুন্নী), মনজুর মো. শাহনেওয়াজ, লাইজু ইয়াসমিন, লাকী আক্তার ফ্লোরা, মো. মাসুদ রানা, মো. শাহজাহান, শাহানা বেগম, মো. ফিরোজ আহমেদ, মো. ওমর ফারুক, মো. হাবিবুর রহমান।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলাটি বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।
৩০ হাজার টাকায় দালালের মাধ্যমে ঢুকছে রোহিঙ্গারা
তাপসের প্রকৌশলী চক্রের ২০০ কোটি লোপাট