গাজার আরেক এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

উত্তর গাজার আরেকটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার বাইত লাহিয়ার পার্শ্ববর্তী একটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, এই এলাকাটিকে অনেকবার সতর্ক করা হয়েছে। তবুও তারা সেখান থেকে দক্ষিণ ইসরায়েলের আশকেলান শহরে রকেট নিক্ষেপ করেছিল। গতকাল রবিবার রাতে নিক্ষেপ করা রকেটের একটি রকেট আটকানো হয়েছিল। আর অন্যটি সমুদ্রে পড়েছিল।

সামরিক বাহিনীর মুখপাত্র একটি মানচিত্র প্রকাশ করেছেন। সেখানে এলাকাটিকে ব্লক মনোনীত করা হয়েছে। এরপর বলা হয়েছে, এটি এখন ‘বিপজ্জনক যুদ্ধ অঞ্চল’ হিসেবে বিবেচিত।

এদিকে গত ১১ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৯৭২। অন্যদিকে হামলায় আহত হয়েছেন অন্তত ৯৪ হাজার ৭৬১ জন।

ইসরায়েলি হামলার কারণে গাজায় কোথাও কেউ নিরাপদ নয়। ভূখণ্ডটি এমন একটি জায়গায় পরিণত হয়েছে যেখানে মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত