মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ এএম

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নিয়োগ প্রদান করা হয়। 

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ১৯৯০ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তারুণ্যদীপ্ত মেধাবী অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করে ৯ জুন ১৯৯২ সালে ২৬তম দীর্ঘমেয়াদি কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন। কমিশন পরবর্তীতে তিনি ইস্ট বেংগল রেজিমেন্টের ৯ম ব্যাটালিয়ন (চার্জিং নাইন) এ যোগদান পূর্বক তাঁর সামরিক কর্মজীবন শুরু করেন। বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি কানাডায় ইউনাইটেড ন্যাশনস ইন্টিগ্রেটেড মিশন স্টাফ অফিসার্স কোর্স (ইউনিমস্ক) এবং যুক্তরাজ্য থেকে ইন্টারন্যাশনাল জয়েন্ট অপারেশনাল প্লানিং কোর্সে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেন। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, চায়না থেকে মাস্টার্স অব মিলিটারি সাইন্স স্ট্র্যাটেজিক স্টাডিজ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর (এনডিসি) থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পার্বত্য চট্টগ্রামে পরিচালিত অপারেশন দাবানল চলাকালীন বিলাইছড়ি জোনের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী গুপ্তাশ্রয়ে সফল হানা পরিচালনার জন্য 'সেনা গৌরব পদক (এসজিপি)' অর্জন করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত