দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে মুকেশ আম্বানি!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পড়ুকোন। জানা গেছে, ওই হাসপাতালের মালিক মুকেশ ও নীতা অম্বানী। সোমবার রাতেই মুকেশের গাড়ি দেখা যায় হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করেন ধনকুবের। দীপিকা ও নবজাতককে দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর জন্ম নিতে পারে দীপিকার সন্তান। কিন্তু ৬ সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ চতুর্থীর বিশেষ দর্শন সেরে পরের দিনই হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর জন্ম হয় এক কন্যাসন্তানের। 

বাবা হওয়ার পর এখনও প্রকাশ্যে আসেননি রণবীর সিং। মনে করা হচ্ছে, আরও কিছু দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরবেন মা ও সন্তান। তবে এরই মধ্যে হাসপাতালে দেখা গেছে রণবীরের বোন রিতিকা ভবানীকে। সোমবার বিকেলে রিতিকাকে দক্ষিণ মুম্বাইয়ের ওই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু তার তরফ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।

রণবীর ও দীপিকা ৮ সেপ্টেম্বরই ইনস্টাগ্রামে সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। জানান, তাদের একটি কন্যাসন্তান হয়েছে। তবে তার নাম ঘোষণা এখনও হয়নি। রণবীর ইতিমধ্যেই পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। দীপাবলির সময় দীপিকা-রণবীরকে দেখা যাবে ‘সিংহাম এগেইন’ ছবিতে। পাশাপাশি রণবীর অপেক্ষা করছেন ‘ডন ৩’-এর জন্যও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত