মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়–কোন। জানা গেছে, ওই হাসপাতালের মালিক মুকেশ ও নীতা আম্বানি। সোমবার রাতেই মুকেশ আম্বানি হাসপাতালে প্রবেশ করেন।
অভিনেত্রী কঙ্গনা রানাউত তার মুম্বাইয়ের বাংলো বিক্রি করে দিলেন। বান্দ্রার পালি হিলের বাংলোটি কেনার সাত বছরের ব্যবধানে বিক্রি করে বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকা লাভ করেছেন তিনি।
ছাত্র আন্দোলন থেকে শুরু করে বানভাসিদের সহযোগিতায় হাত বাড়িয়েছিলেন সামিরা খান মাহি। দুর্গত এলাকায় গিয়ে তাদের সাহায্যও করেছেন। এরপর ঢাকায় ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে গত ৭ সেপ্টেম্বর ফিরলেন শুটিংয়ে।
মিমির শখের একটি সবুজ রঙের জামা ছিঁড়ে ফেলেছে তার পোষ্যরা। আর তা দেখেই রেগে লাল মিমি। তবে যতই রাগ হোক না কেন নিজের পোষ্যকে কিছুই বলেননি কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী।
কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা গেল আজমির শরিফে গিয়েছেন। আজমির শরিফে গিয়ে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসার প্রার্থনা করেছেন শ্রাবন্তী। নায়িকার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।
আগামী বছরের প্রথম দিকেই শুরু হবে ‘স্পাইডারম্যান ফোর’-এর শুটিং। এবারও টম হল্যান্ড এবং জেনডায়া থাকছেন। ছবিটি পরিচালনা করবেন ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ নির্মাতা ডেসটিন ড্যানিয়েল ক্রেট্টন।
