সীমান্তে গ্রেপ্তার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী ও আ.লীগ নেতা রিয়াজ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ এএম

সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে। দুজনেই যথাক্রমে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় করা দুটি পৃথক হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত