তৌফিক-ই-এলাহী ৪ দিনের রিমান্ডে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে মো. সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসএম) রেজাউল আলম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত