রোহিঙ্গা ক্যাম্পে অ্যাম্বুলেন্স চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অ্যাম্বুলেন্স চাপায় জুবাইরা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের মো. জুবায়েরের মেয়ে।

স্থানীয়রা জানায়, অ্যাম্বুলেন্সটি কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পথচারী এক শিশুকে  ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসেন জানান, এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত