বিবৃতিতে ফখরুল

ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত দুষ্কৃতকারীরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ এএম

দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দুষ্কৃতকারীরা ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গত ৬ সেপ্টেম্বর শান্তি সমাবেশে যোগদানের জন্য শীতলক্ষ্যা নদী পার হয়ে নবীগঞ্জ কমিউনিটি সেন্টারে পৌঁছলে একদল সশস্ত্র দুষ্কৃতকারী আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলা চালায়। তাকে গুরুতর আহত করে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতিসহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

তিনি বলেন, এসব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘একদিকে ফায়ার ফাইটিং করতে হবে অন্যদিকে আমাদের প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করতে হবে। সবার একই প্রশ্নÑ এই কাজগুলো কত তাড়াতাড়ি হবে। কবে একটি গণতান্ত্রিক সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। এ ব্যাপারে আমরা সরকার সার্বিকভাবে সহযোগিতা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত