ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর অঞ্চল থেকে শহীদ-আহত ও নিখোঁজদের সংগৃহীত তালিকা প্রকাশ করবে গণসংহতি আন্দোলন। গণসংহতি আন্দোলন মোহাম্মদপুর অঞ্চল শাখার উদ্যোগে এই তালিকা করা হবে।
আগামীকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মোহাম্মদপুরের বেঙ্গলী মিডিয়াম হাইস্কুলে (বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল, ১/২ নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭) এই তালিকা প্রকাশ করবেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।
গণসংহতি আন্দোলন মোহাম্মদপুর থানার সংগঠক ফাইয়াজ ফিরোজের সভাপতিত্বে ও মোহাম্মদপুর থানার সংগঠক হাসান আল মেহেদীর সঞ্চালনায় কর্মসূচিতে শহীদ-আহত ও নিখোঁজদের পরিবারের সদস্য, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিশিষ্ট সাংবাদিক আশরাফ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ঢাকা মহানগর উত্তর গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বিমানবন্দর গোলচত্ত্বরে বাসচাপায় নারীর মৃত্যু