শহীদদের স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ৪ শহীদ শিক্ষার্থী হলেন- মো. রাব্বি মিয়া, রাকিব হোসাইন, ইমতিয়াজ আহমেদ জাবির, রবিউল ইসলাম লিমন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, শহিদ পরিবারের সদস্য ও শহীদদের সহপাঠীরা।

সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এক লিখিত বক্তব্যে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের জন্য শহীদদের আত্মত্যাগ ও সাহস সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অন্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দিন আহমেদ, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত