বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বাঁশখালীর শেখেরখীলসহ বিভিন্ন এলাকার অনেক ফিশিং বোট ও মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শেখেরখীল এলাকার আবদুল খালেক মেম্বারের একটি ফিশিং বোট ও তিনজন জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া মো. আমির কোম্পানি, মনজুর কোম্পানি ও মোজাম্মেল কোম্পানির ফিশিং বোটসহ মাঝি-মাল্লারা নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম ফারুকী জানান, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে অনেক ফিশিং বোট, মাঝি-মাল্লা নিয়ে এক্সিডেন্টের শিকার হয়েছে। অনেক মাঝি এখনো নিখোঁজ। নিখোঁজদের মধ্যে শেখেরখীল টেকপাড়া এলাকার ছৈয়দ নবুর ছেলে নুরুল আমিনের লাশ কক্সবাজারে পাওয়া গেছে।
হঠাৎ বমি, লুটিয়ে পড়ল ৪ বছরের শিশু