‘বিএনপির নামে চাঁদাবাজি করছে অনুপ্রবেশকারীরা’ 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘বিএনপির নামে চাঁদাবাজিসহ বিভিন্ন রকম কথা আসছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিভিন্ন লোকজন। আপনারা সাবধান, এখন নতুন কোনো কাউকে দলে ঢুকাবেন না।’

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের মধ্যে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘আওয়ামী লীগের সরকারের সময় সবচেয়ে রোষানলের শিকার বিএনপির নেতাকর্মীরা। গত ১৬ বছরে বিএনপির হাজারও নেতাকর্মী জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতার জন্য কোনো কিছুর দিকে তাকাননি। নির্বিচারে গুলি চালিয়েছেন। স্বাধীনতা পেলেও আন্দোলন চলছে, কারণ স্বৈরাচাররা চুপচাপ নেই। ভারতে থেকে অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত