ফরহাদ মজহার বললেন

ইসলামে আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ এএম

ইসলামে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। সম্প্রতি যেসব মাজার ভাঙা হয়েছে, সেসব মাজার পুনঃস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানান তিনি। ফরহাদ মজহার বলেন, অন্যথায় সব দায় সরকারকে নিতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সারা দেশে মাজারে হামলার প্রতিবাদে’ এক সমাবেশে তিনি এ কথা বলেন। ‘ভাববৈঠকী’ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকরা বক্তব্য দেন।

ফরহাদ মজহার বলেন, ‘বাংলাদেশে যারা মাজার ভাঙাকে ইসলামের কাজ বলে মনে করে, তারা যদি ভাবে তাদের আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ইসলামকে বাপের সম্পত্তি মনে করার জন্য তাহলে তা ঠিক হবে না। এক মহিলা এ দেশকে বাপের সম্পত্তি মনে করেছিল বলে তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। আর কেউ যদি মনে করে, ইসলাম তাদের বাপের সম্পত্তি, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, ইসলাম তাদের বাপের সম্পত্তি না। ইসলাম প্রত্যেক মানুষের, সবার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত