মোদির বাসভবনে নতুন সদস্য ‘দীপজ্যোতি’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের নতুন সদস্য 'দীপজ্যোতি'! শনিবার সকালে তার বাসভবনের নতুন সদস্যের সঙ্গে দেশবাসী তথা সারা বিশ্বের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মোদি। তার নাম 'দীপজ্যোতি'! তবে, দীপজ্যোতি কোনো মানব সন্তান নয়। সেটি হলো একটি গরুর বাছুর। 

শনিবার মোদির এক্স হ্যান্ডেল থেকে তাকে নিয়ে একাধিক পোস্ট করা হয়। সেই পোস্টগুলোতে রয়েছে একাধিক ছবি। রয়েছে ভিডিও। এইসব ছবি এবং ভিজিওতে দীপজ্যোতির সঙ্গে প্রধানমন্ত্রীর নানা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

ছোট্ট দীপজ্যোতিকে কখনও প্রধানমন্ত্রী আদর করছেন, কখনও তার কপালে এঁকে দিচ্ছেন সস্নেহ চুম্বন, কখনও আবার তার সঙ্গে একেবারে ছোটদের মতোই খুনসুটি আর খেলায় মেতে রয়েছেন মোদি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে এই সংক্রান্ত যে পোস্টগুরো করা হয়েছে, তার মাধ্যমেই জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাসিন্দা একটি গরু এই শাবকের জন্ম দিয়েছে। তার কপালে প্রদীপের শিখার মতো চিহ্ন থাকাতেই তার নাম রাখা হয়েছে 'দীপজ্যোতি'।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত