দুই ম্যাচ পর জয়ে ফিরলো ম্যানইউ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পিএম

ডাচ সেন্টারব্যাক মাতিয়াস ডি লিখট এই মৌসুমেই বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন। ম্যানইউর জার্সিতে নিজের চতুর্থ ম্যাচেই পেলেন প্রথম গোল। তার গোলের পর ব্যবধান বাড়ান মার্কাস রাশফোর্ড ও আলেহান্দ্রো গারনাচো।

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে জয়ের পর ঘরে ও অ্যাওয়েতে টানা দুই ম্যাচ হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ পর জয়ে ফিরলো এরিক টেন হাগের দল। ম্যানইউ ৩-০ গোলে হারায় সাউদাম্পটনকে।

ম্যাচের ৩৫ মিনিটে ডি লিখটের গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ডাচ এই সেন্টারব্যাকের পেশাদার ক্লাব ফুটবলে এটি ২৭তম গোল। ছয় মিনিট পরই বক্সের বাইরে থেকে শটে ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। ম্যানইউয়ের জার্সিতে ১৩ ম্যাচ পর গোল পেলেন ইংলিশ এই ফরোয়ার্ড।

৭৯ মিনিটে জ্যাক স্টিফেন্স লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সাউদাম্পটন। ম্যাচের যোগকরা সময়ে স্কোর ৩-০ করেন আর্জেন্টাইন উইঙ্গার গারনাচো।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত